সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি,
গাজীপুরের কালিয়াকৈরে চা বাগান জনতা মাছের খামারে বৈরী আবহাওয়ার কারনে অক্সিজেন ফেল করে প্রায় ৩০ লক্ষ টাকার মাছ মারা যায়। খামারি সার্জেন্ট অবঃ শাজাহান মিয়া জানায় বৈরী আবহাওয়া, পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ না থাকায় শাওয়ার চালানো যায়নি। বারবার বিদ্যুৎ অফিসের যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের কোন সাড়া পায়নি ফলে অক্সিজেন ফেল করে খামারের ব্যাপক মাছের মরগ দেখা দেয়। মাছের মরগের কারণে তাদের খামারে ব্যাপক ক্ষতি হয়। আর্থিকভাবে তারা চরম কষ্টের মধ্যে পড়ে যাবে ফলে মাছের উৎপাদন আশানুরূপ হবে না । সময় মত সরকারি সাহায্য সহযোগিতা পেলে তারা হয়তো ঘুরে দাঁড়াতে পারবে। মাছের অক্সিজেনের জন্য শিল্প কারখানার মতো পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা করতে পারলে এত বড় ক্ষতি হতো না বলে জানায়। মৎস্য সম্পদ কে রক্ষা করার জন্য সরকারকে আরো এগিয়ে আসতে হবে তাহলে খামারিরা আরো ভালো করতে পারবে এবং এই ক্ষতি তারা কাটিয়ে উঠতে পারবে।
###
তারিখ- ৩১.০৭.২০২৪ইং
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.