
সরকার মাজহারুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের ভাওয়াল মির্জাপুরে অধ্যাপক এম এ মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট২০২৫ ফাইনাল খেলা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল এন্ড কলেরে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গাজীপুর সদর উপজেলার পুর্ব ডগরী একাদশকে হারিয়ে গাজীপুর সদর উপজেলার পাইনশাল একাদশ বিজয়ী হয়। অধ্যাপক এম এ মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও গাজীপুর সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এমদাদ হোসেন মুসুল্লীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং খেলার উদ্বোধক ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক এম মঞ্জুরুর করিম রনি। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুতাহের মুসুল্লী. গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ফজলুল হক মুসুলল্লী , গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ আবুল বাসারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।খেলায় প্রথম পুরস্কার হিসেবে একটি মোটর সাইকেল ও রানার আপ দলকে একটি ফ্রীজ প্রদান করা হয়। এছাড়া খেলায় ম্যান-অবদা ম্যাচ হয় পিরুজালী ইউনিয়নের খেলোয়ার গোলকিপার মাহাবুব হোসেন। খেলাটি উপভোগ করার জন্য প্রায় গাজীপুরের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে প্রায় দুইহাজার দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। মাঠে দাড়ানোর স্থান না পেয়ে তিনতলা বিল্ডিংয়ের দোতলা এবং ছাদ পর্যন্ত শতশত দর্শক দাড়িয়ে খেলা দেখেন। প্রায় ৩০ বছর আগে এই মাঠে এরকম একটি খেলা হয়েছিল। সেই খেলায় জাতীয় টিমের অনেক খেলোয়ার অংশ গ্রহন করেছিল। প্রায় ৪০বছর পর আবারো এই মাঠে এত বড় একটি খোলার আয়েজন করায় দর্শকরা আয়োজকদের ধন্যবাদ প্রকাশ করেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.