নিজস্ব প্রতিবেদক
দেশের সকল জেলা হাসপাতালে আইসিইউ ও বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র চালুর নির্দেশ সংসদীয় কমিটির
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সংসদ ভবনে কমিটির সভাপতি এস.এম. রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, প্রতিটি উপজেলায় সেবার পরিধি বাড়ানো এবং জেলা সদর হাসপাতালগুলোতে আইসিইউ, ডায়ালিসিস সেন্টার, ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের চলমান কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়।
কমিটির প্রথম এই বৈঠকে অংশগ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম.এ. মুহিত, মোঃ আব্দুস সালাম, আবু মনসুর সাখাওয়াত হাসান, ইকরামুল বারী টিপু, মোঃ আনোয়ারুল হক, শামীম আরা বেগম স্বপ্না, মোঃ আব্দুল বারী সরদার এবং মাহমুদা আলম মিতু।
বৈঠকের শুরুতে সভাপতি, সদস্যবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিচিতি পর্বে অংশ নেন। পরবর্তীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার জনবল, কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
আলোচনাকালে জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, পুষ্টি গবেষণা এবং শিশু চিকিৎসার সুব্যবস্থা ও পুনর্বাসনের উদ্দেশ্যে 'শিশু স্বর্গ' গড়ে তোলার উদ্যোগকে সাধুবাদ জানানো হয়। এছাড়া হাসপাতাল ও ঔষধালয় ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, হাসপাতালে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, আনসার মোতায়েনের মাধ্যমে চিকিৎসা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বজনীন 'হেলথ কার্ড' চালুর কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে পর্যালোচনা করা হয়।
স্বাস্থ্যসেবা ব্যবস্থা ঢেলে সাজাতে স্থায়ী কমিটি বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সুপারিশ প্রদান করে:
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.