মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
আখাউড়া থানা পুলিশের অভিযানে ৩৬ (ছত্রিশ) কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে থানা এলাকার পৌরসভাস্থ কোড্ডা বাইপাস এলাকায় অভিযান পরিচালনাকালে একটি সন্দেহজনক প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও প্রাইভেটকারটি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলো—
১। কামরুল (৪০) পিতা: দানু মিয়া, গ্রাম: তারাগন, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। ২। রাব্বি প্রকাশ গোলাম রাব্বি (২৫)
পিতা: আব্দুল গফুর, স্থায়ী ঠিকানা: বানিহালা,থানা: তারাকান্দা, জেলা: ময়মনসিংহ। বর্তমান ঠিকানা: টিএনটি, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। পুলিশ সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.