রহিদুল ইসলাম,রাজশাহীঃ
আগামীকাল ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ জুবায়ের চৌধুরী রিমু দিবসের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী রাবি শাখার নেতৃবৃন্দরা।
এ উপলক্ষ্যে শহীদ রিমুর (৩০তম মৃত্যু) স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র মৈত্রী টেন্ট হতে শোক র্যালী বের করা হবে।
আজ ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র মৈত্রী শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উক্ত র্যালীতে, শিক্ষাঙ্গনে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির উৎথান ঘটাও, বৈষম্যহীন শিক্ষানীতি বাস্তবায়ন কর, শিক্ষার সাম্প্রদায়িকরন প্রতিহত কর, জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক রাজনীতি আইন করে নিষিদ্ধ কর। এমন দাবি দাওয়া নিয়ে ব্যানার,বেস্টুন থাকবে।
শোক র্যালীতে রাবি শাখার ছাত্র মৈত্রীর সকল নেতাকর্মিকে যথা সময়ে রাবির ছাত্র মৈত্রী টেন্ডে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য,১৯৯৩ সালে ১৯ সেপ্টেম্বর জামায়াত-শিবির এর হাতে নিহত হন জুবায়ের চৌধুরী রিমু নামে রাবির এই ছাত্র মৈত্রী নেতা।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.