রহিদুল ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ
আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৩ বিশ্ব নদী দিবস। এই দিবস উপলক্ষ্যে দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় রাজশাহী বরেন্দ্র অঞ্চলের স্বেচ্ছাসেবী যুব সংগঠন এবং সহযোগী উন্নয়ন সংগঠনগুলোর যৌথ উদ্যোগে বরেন্দ্র অঞ্চলের নদ-নদী রক্ষার দাবিতে নদীবন্ধনের আয়োজন করা হবে।
উক্ত নদী বন্ধনের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে আমরা বাংলাদেশের নদ-নদীগুলো সুরক্ষাসহ বরেন্দ্র অঞ্চলের নদীগুলো দ্রুত খনন এবং দখল দূষণ বন্ধ করাসহ বরেন্দ্র অঞ্চলের মানুষের পানির অধিকার নিশ্চিতের দাবি জানানো হবে বলে সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
উক্ত তারিখে( রোববার) সকাল ১০টায় রাজশাহী সাহেব বাজার জিরোপয়েন্টে আয়োজিত নদীবন্ধনে সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত ও তাদের দাবিগুলো তুলে ধরার জন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীদের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত বরেন্দ্র অঞ্চলটি একসময় হাজারো প্রাণ বৈচিত্র্যে ভরপুর ছিলো। বরেন্দ্র অঞ্চলের জীবন প্রবাহের সাথে এই এলাকার খাল-খাড়ি, নদ-নদীগুলো বিশেষ ভূমিকা পালন করতো। কিন্তু দিনে দিনে নানা কারনে আমাদের বরেন্দ্র অঞ্চলের নদ-নদীগুলো নিঃশেষ হতে চলেছে। অনেক নদ- নদী এখন শুধুই স্মৃতিময় ইতিহাস। নদী দখল দূষণ, নদীর উজানে বাঁধা দেয়ায় যে নদীগুলো আছে সেগুলোও বর্তমান মৃতপ্রায়। আমরা জানি বরেন্দ্র অঞ্চলের বর্তমান পানি সংকট একটি ভয়াবহ পরিস্থির মধ্যে পড়ছে। এই অঞ্চলের প্রান্তিক মানুষ পানি অধিকার ও ন্যায্যতা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ এই অঞ্চলের নদীগুলো প্রবাহমান থাকলে বা নদীতে পানি সুরক্ষার ব্যবস্থা করলে এই জনজীবন এবং প্রাণবৈচিত্র্য আরো সমৃদ্ধ হতো ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.