
মোঃ হাসমত আলী অপু, বিশেষ ক্রাইম রিপোর্টার
২৫শে ডিসেম্বর '২৩' কুষ্টিয়া-২ ভেড়ামারা মিরপুর আসনের জননেত্রী শেখ হাসিনার মনোনীত ১৪ দলীয় জোট প্রার্থী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু নৌকার বিজয় সুনিশ্চিত করতে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন।
গণসংযোগকালীন সময় সাংবাদিকদের জাতীয় নেতা ইনু বলেন, আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে প্রভাবমুক্ত,মাস্তানমুক্ত উৎসবমূখর পরিবেশে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনায় দেশের মানুষ আজ শান্তিতে আছে, রাস্তা ঘাট,স্কুল কলেজ পদ্মা সেতু, মেট্রোরেল,শতভাগ বিদ্যুতায়নসহ ব্যপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আর একবার প্রধানমন্ত্রী হিসেবে বহাল রাখতে হবে। তাই, নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
এসময় সাথে ছিলেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক জেলা জাসদের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আবদুল আলিম স্বপন।
বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা যুব লীগের সহসভাপতি মোঃ সোহেল রানা পবন বলেন, নৌকার মনোনয়ন দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। আমরা যারা আওয়ামী লীগ করি সবাই জননেত্রী শেখ হাসিনাকে ভালবাসি, নৌকাকে ভালবাসি। আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে বিপুল পরিমাণ ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করব।
এছাড়াও সর্বশ্রেণী পেশাজীবি মানুষের উপচেপড়া ভীড় নৌকার পক্ষে লক্ষ্য করা যায়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.