
সরকার মাজারুল ইসলাম
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর বোয়ালী ইউনিয়নের নন্দিচালা গ্রামে মধ্যরাতে আগুনে পুড়ে ছাই হয়েছে দুটি বসতবাড়ি। এ সময় বাড়ি দুটটিতে থাকা আসবাবপত্র, গবাদিপশু, হাঁস মুরগি সহ ঘরে থাকা ভিবিন্ন মালামালও পুড়ে় যায়। গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানকি ১২টার দিকে উপজেলার নন্দীচালা গ্রামে এই ভয়াবহ র্দুঘটনা ঘটে।এ সময় স্থানীয়রা জানান, রাতে কোনো এক সময় রাধাবল্লব মালো ও র্অজুন মালোর বাডি়তে আগুনের সূত্রপাত হয়। মুর্হুতেই আগুনের লেলিহান শিখা আশপাশে ছডি়য়ে পড়ার খবর পেয়ে় স্থানীয়রা ছুটে এসে প্রাায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দুটি বসতবাডি়সহ ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুডে় যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরমিাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণকিভাবে জানা যায়িন । পরিবার ২টির পাশে তাৎক্ষনিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলা শাখার চেয়ারম্যান প্রার্থী জনাব বসির আহম্মদ, উপজেলা সেক্রেটারী জনাব আনিসুর রহমান আনাস , বোয়ালী ইউনিয়ন জামাতের সভাপতি আবু আব্দুর রহমান , মোঃ হুমায়ুণ কবির সভাপতি ৮নং ওয়ার্ড জামাতে ইসলামী এবং সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড মোঃ সাইফুল ইসলাম সেই সময় সফর সঙ্গি হিসেবে ৬নংওয়ার্ডের জামাতের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জামাতে ইসলামী নেতৃবৃন্দ নগদ অর্থ ও শুকনো খামার প্রদান সহ ভবিষ্যতে বসবাসের ঘরবাড়ি তৈরীর জন্য সার্বিক সহযোগীতার প্রদানের কথা বলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.