
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও মনিটর চুরি করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় রোববার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চোরেরা অফিসের জানালার লোহার শিক ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন তথ্য প্রযুক্তি সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। পরে অফিসে এসে কর্মকর্তারা চুরির বিষয়টি জানতে পারেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.