আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ওই একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেতু মল্লিকের বাড়ীতে সঙ্ঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাত দল বসত ঘরের পিছনের টিন কেঁটে গৃহে প্রবেশ করে সকলের হাত পা বেঁধে ঘরে থাকা সোনার গহনা, নগদ টাকা ও অন্যান্য জিনিষপত্র ডাকাতি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিন তক্তাবুনিয়া গ্রামে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় ওই বিএনপি নেতা ইউপি সদস্য মোঃ সেতু মল্লিক তার পরিবার-পরিজন নিয়ে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান আড়াইটার দিকে ১০/১২ জনের একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে বসত ঘরের পিছনের টিন কেঁটে গৃহে প্রবেশ করে। ওই সময় গৃহে থাকা সকলকে দেশিয় অস্ত্রেও ভয় দেখিয়ে জীবননাশের হুমকি দিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। ঘরের আলমিরা ও ট্রাংকে থাকা অনুমান ৫ ভরি সোনার গহনা, নগদ ২ লাখ টাকা, মুঠোফোন ও অন্যান্য জিনিষপত্র ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতরা চলে গেছে সেতুর ডাক চিৎকারে স্থাণীয় প্রতিবেশীরা ছুটে এসে তাদের হাত পায়ের বাঁধন খুলে তাদের উদ্ধার করে। সংবাদ পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোঃ সেতু মল্লিক বলেন, শনিবার রাত আড়াইটার দিকে ১০/১২ জনের একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে বসত ঘরের পিছনের টিন কেঁটে গৃহে প্রবেশ করে। ওই সময় আমাদের সকলকে রশি দিয়ে বেঁধে রেখে আমার বসত ঘর থেকে ৫ ভরি সোনার গহনা, নগদ ২ লাখ টাকা, মুঠোফোন ও অন্যান্য জিনিষপত্র ডাকাতি করে নিয়ে গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির সেরনিয়াবাদ বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.