
মিথুন কর্মকার
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের বন্যা নিয়ন্ত্রণ বেরিবাঁধের উপর নির্মিত ক্লোজার সংলগ্ন ৩ শতাধিক দোকানটপাটের উপর জমি বন্দোবস্ত দেয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। যে কোন সময় স্থানীয় ব্যাবসায়ী ও ভূমি বন্দোবস্ত পাওয়া ব্যক্তিদের সাথে বড় ধরণের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে আমতলী উপজেলার জে.এল নং-৯এর পূর্ব চুনাখালী মৌজার স্থায়ী বাসিন্দা এবং শত শত ব্যাবসা প্রতিষ্ঠান এর মালিক বিদ্যমান থাকা অবস্থায় সম্পূর্ণ অবৈধভাবে ২০০৫ সালে আব্দুল কাদের মোল্লা ও তার স্ত্রী লালসন বিবি মোটা অংকের ঘুষের বিনিময়ে কোন নিয়মনীতির তোয়াক্কা না করে বসতবাড়ি, দোকান-পার্ট এবং পানি উন্নয়ন বোর্ডের নির্মিত ২ কপাটের স্লুইজের উপর এক একর জমি বন্দোবস্ত দেয়া হয়। সরকারি নীতিমালা অনুযায়ী কোন ভূমিহীন পরিবার সরকারি খাস জমি বন্দোবস্ত পেতে হলে তা হতে হবে কৃষি জমি। আব্দুল কাদের মোল্লা ভূমি অফিসের সাথে যোগাযোগ করে মোটা অংকের ঘুষ লেনদেনের মাধ্যমে কোন রকম সরেজমিন তদন্ত ছাড়া এক একর জমি বন্দোবস্ত করিয়ে নেন। তিনি ঐ জমি বিভিন্ন জনের কাছে অধিক মূল্যে বিক্রি করতে থাকেন। স্লুইজ গেটের উপর কাদের মোল্লা ঘর নির্মাণ করায় কুকুয়া ইউনিয়ন, আঠারোগাছিয়া ইউনিয়নের দশ হাজারেরমত কৃষক জমি চাষাবাদের জন্য পানি পাচ্ছে না। ওই জমি বন্দোবস্ত বাতিল চেয়ে মাহিষকাটা বাজারের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম মাদবার ও আলি আকবর মাষ্টার বরগুনা জেলা প্রশাসক বরাবরে গত ১৯ জানুয়ারী ২০২৩ ইং তারিখ আবেদন করেন। জেলা প্রশাসক আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে প্রয়োজনীয় নির্দেশ দিলে সহকারী কমিশনার (ভূমি) কানুনগো কে প্রতিবেদন দাখিল করতে বলেন।
এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ সেলিম হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন “আমি অসুস্থ ঢাকায় ডাক্তার দেখানোর জন্য এসেছি।
এলাকাবাসীর দাবী- হাই সড়কের উপর নির্মিত ৩ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পূর্ব থেকেই গড়ে উঠেছে। এছাড়া সরকারিভাবে স্লুইজ নির্মাণ করা হয়েছে বিধায় আইনগতভাবে কোন ক্রমেই এই জমি বন্দোবস্ত দেয়া যেতে পারে না। তাছাড়া বন্দোবস্তকৃত জমিতে রেকর্ডীয় সম্পত্তি আছে বলে দাবী করেন রেকর্ডীয় মালিকগণ। আমরা বন্দোবস্ত বাতিল চাই।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.