আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী সাংবাদিক ফোরামের (এএসএফ) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বরগুনার আমতলী উপজেলার রোজ ক্যাফে গার্ডেনে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে মোঃ রাশিমুল হক রিমন সঞ্চালনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত আমতলী উপজেলার সাংবাদিকদের এক মতবিনিময় সভায় এই আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
সভায় সর্বসম্মতিক্রমে সোনালী খবরের মোঃ মাসুম বিল্লাহ কে আহ্বায়ক এবং স্বাধীন ভোরের মো. রাশিমুল হক রিমন সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুর রহমান (গণজাগরণ), যুগ্ম আহ্বায়ক মিথুন কর্মকার (স্বাধীন সংবাদ) করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ সমাচারের মোঃ নাইম বিল্লাহ, সময়ের কন্ঠস্বর মাহমুদুর রহমান রনি, ক্রাইম তালাশের মোঃ মিরাজুল ইসলাম মিরাজ।
আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে একটি সাধারণ সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন আমরা আমতলীবাসী সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল জাবের, দক্ষিনের ক্রাইম এর সাংবাদিক মহিউদ্দিন লিমন প্রমুখ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.