
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা)প্রতিনিধি
আমরা সুস্থ্য থাকতে চাই এই শ্লোগানকে ধারন করে গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড ২১ জোলারপাড় ম্যারাধন তারুন্যের উৎসব ২০২৫ সিজন-১ উপলক্ষ্যে ঐতিহ্য ম্যারাথন ফাইনাল প্রতিযোগীতা গত বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। জোলারপাড় বাজারে চত্বরে এ ম্যারাধন খেলার আয়োজন করেন। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা অংশ গ্রহণ করেন । এসময় মোহাম্মদ আলী সরকার কাউন্সিলর পদপ্রার্থী ২১নং ওয়ার্ড প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও মেডেল পুরস্কার তোলে দেন। প্রধান অতিথি বলেন আমরা সুস্থ্য থাকতে চাই ঐতিহ্য ম্যারাথন খেলা আজ তেমন দেখা যায় না। এ খেলা যেন হারিয়ে যেতে বসেছে। এজন্য গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড নং ২১ বাসীকে খেলাধুলায় উজ্জিবিত করার জন্য তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ঐতিহ্য ম্যারাথন ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে। এখান থেকে খেলোয়ার বাছাই করে সামনে বড় আকারে ম্যরাথন খেলার আয়োজন করব। আজকে যে সকল খেলোয়ার বিজয়ী হয়েছ তাদের অভিনন্দন যারা বিজয়ী হতে পারনি তারা পরবর্তীতে বিজয়ী হবে আশা রাখি। এসময় খেলায় আরো উপস্থিত ছিলেন আয়েশা আক্তার , সাবেক কাউন্সিলর ১৯,২০,২১ নং ওয়ার্ড , পারভীন আক্তার, সাবেক কাউন্সিলর ১৯,২০,২১ নং ওয়ার্ড , ডাঃ মোঃ আশরাফুল আলম, আব্দুল কাদির , মফিজুর রহমান ও ডাঃ ফরহাদুর রহমান (শিপন) সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.