জেলা সংবাদদাতা, নোয়াখালী।
আল্লাহর দেওয়া জীবন বিধান আল কুরআনকে রাষ্ট্র পরিচালনায় প্রতিষ্ঠা করো এবং সর্ব ক্ষেত্রে নিজের চরিত্র ঠিক রেখে দেশ গঠনে যুবকরা সামনে থেকে নেতৃত্ব দিবে বলে আশা ব্যক্ত করেন বাংলাদেশ জামায়েত ইসলামীর নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
তিনি আজ বিকেলে নোয়াখালীর চৌমুহনীর উৎসব কমিউনিটি সেন্টারে যুব ফোরাম চৌমুহনী শাখার উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে এই বক্তব্য রাখেন।
জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার আমির বিশিষ্ট ব্যবসায়ী জসীম উদ্দীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নাসিমুল গনি চৌধুরী মহল, গোলাম রাব্বানী ইমনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চৌমুহনী শহর শাখার জামাতের সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান সহ চৌমুহনী শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়ীত্বশীলবৃন্দ, আরোও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.