সরকার মাজহারুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি:
বৃক্ষে সমৃদ্ধ পরিবেশ ও প্রান প্রাচুর্যের বাংলাদেশ এ স্লোগান কে সামনে রেখে আল - আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে।
এরই অংশ হিসেবে গত ২৯ আগষ্ট, বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবেজ উদ্দিন সরকার কলেজ মাঠে আল - আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, ফুলবাড়ীয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ রোপন কর্মসূচি ২০২৪ উদ্বোধন ও গ্রাহকদের মাঝে চারা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, ফুলবাড়ীয়া শাখার ম্যানেজার জনাব মো: রবিউল ইসলাম (এভিপি ও ব্যবস্থাপক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবেজ উদ্দিন সরকার কলেজের অধ্যক্ষ জনাব মো: আব্দুর রাজ্জাক, আরো উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুল আলিম ও স্বপ্না আক্তার- প্রভাষক, হাবেজ উদ্দিন সরকার কলেজ। এসময় কলেজ এর প্রভাষক ও শিক্ষার্থী বৃন্দ, বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত গ্রাহকবৃন্দ এবং শাখার সকল কর্মকর্তা, কর্মচারী উপস্থিতি ছিলেন।
আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, ফুলবাড়ীয়া শাখার ব্যবস্থাপক জনাব মোঃ রবিউল ইসলাম জানান পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ভিলেজ গড়ে তোলার লক্ষ্যে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও অক্সিজেন ঘাটতি পূরণ করতে- শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনের পাশাপাশি ব্যাংকের গ্রাহকদের মাঝে প্রায় ২ শতাধিক ফলজ বনজ গাছের চারা বিতরণ করা হয়। ফলজ হিসেবে আম,কাঠাল ও অন্যান্য বনজ বৃক্ষ প্রদান করা হয় ।এ সময় ব্যাংকের ম্যানেজার ব্যাংকের সকল গ্রাহকে কমপক্ষে দুটি করে গাছ লাগানোর পরামর্শ দেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.