বিশেষ প্রতিনিধি
ইসমাইল হোসেন (সাগর)
ঈদের দিনের আনন্দ উপভোগ করেন সাধারণ মানুষ,
আজ পবিত্র ঈদুল ফিতর
সরকারী ছুটি,
আর এই ছুটির দিনে ছোট বড় সবাই আনন্দ উপভোগ করতে গাজীপুর সদর বাঘের বাজার আন্তর্জাতিক বৃহত্তম বঙ্গবন্ধু সাফারি পার্কে সাধারণ জনগণ ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করার জন্য এসেছেন।
সিয়াম সাধনার মাধ্যমে শেষ হলো পবিত্র মাহে রমজান,
মাহে রমজান শেষে এলো খুশীর দিন পবিত্র ঈদুল ফিতর,
সাড়া দেশ ব্যাপী একযোগ পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনার অভিসারে পূর্ণ এক মাস দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকার পর শাওয়াল মাসের প্রথম তারিখে রোজা ভঙ্গ করে আহার গ্রহণ করার আনন্দময় দিবসকে ‘ঈদুল ফিতর’ বলে।
প্রতিটি জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের আনন্দ-উৎসব উদযাপনের নির্দিষ্ট দিবস রয়েছে; মহান আল্লাহ তা’আলা মুসলমানদের আনন্দ উদযাপনের জন্য দু’টি দিবস দান করেছেন। এ দিবসে বিশ্ব মুসলিম সকল ভেদাভেদ ভুলে গিয়ে শামিল হয় আনন্দের বিশেষ মোহনায়।
হযরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী (সা.) প্রিয় মাতৃভূমি মক্কা মুর্কারামা হতে হিজরত করে মদীনা মুনাওয়ারায় এসে দেখলেন, মদীনাবাসীরা মিহিরজান ও নওরোজ নামে দুটি দিবসে ক্রিয়া ও উৎসব পালন করে। তবে এ উৎসবকে কেন্দ্র করে যে ধরনের ক্রিয়া ও অনুষ্ঠানের আয়োজন করা হতো তা মোটেই শরীয়তসম্মত ছিল না। রাসূলুল্লাহ (সা.) তাদেরকে জিজ্ঞাসা করলেন, এ দিন তোমাদের আনন্দ উদযাপনের কারণ কী? তারা বললো, জাহেলী যুগ থেকেই আমরা প্রতিবছর দুটি দিবসে উৎসব পালন করে আসছি। অতঃপর প্রিয়নবী (সা.) ইরশাদ করেন, মহান আল্লাহ তা’আলা তোমাদের জন্য এর পরিবর্তে অন্য দুটি বিশেষ উৎসব নির্ধারণ করেছেন; একটি হলো ঈদুল ফিতর, অন্যটি ঈদুল আযহা। (সুনানে আবু দাউদ)
প্রিয় পাঠক! পূর্ণ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ উপহার। যে সকল মুমিন বান্দা মহান স্রষ্টার সন্তুষ্টির নিমিত্তে মাহে রমজানের সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতরের জামাতে গিয়ে হাজির হয়, মহান আল্লাহ তা’আলা তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন।
হযরত সা’আদ ইবনে আউস আনসারী (রা.) তার পিতা হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ঈদুল ফিতরের দিন ফেরেশতারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঘোষণা করতেন, হে মুসলমানগণ! এসো দয়াময় প্রভুর দরবারে; যিনি নিজ অনুগ্রহে বান্দাদের নেক আমল করার সুযোগ দেন এবং এর বিনিময়ে উত্তম প্রতিদানও দিয়ে থাকেন। তোমাদের রাতে ইবাদত করার হুকুম করা হয়েছিল, তোমরা তা পূরণ করেছ এবং দিনের বেলায় রোজার নির্দেশ করা হয়েছিল, তোমরা তাও পালন করেছ। তোমরা তোমাদের প্রতিপালকের পূর্ণ আনুগত্য প্রদর্শন করেছ। তাই এখন তোমরা পুরস্কার গ্রহণ কর।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.