-------অতিরিক্ত আইজিপি
সরকার মাজহারুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেছেন, এদের ঘর মুখো যাত্রীদের অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে কোন কিছু না খাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। প্রতি ঈদের সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের চাপ বেশি হয়ে থাকে এ সুযোগ একটি প্রতারক চক্র বিভিন্ন ভাবে খাদ্যের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে যাত্রীদের খাইয়ে বা তাদের চোখমুখে মলম লাগিয়ে তাদের সর্বস্ব লুটে নিয়ে যায়। এজন্য ঈদের ঘরে ফেরার সময় বাসে বা অন্য কোন যানবাহনে অপরিচিত জনদের কাছ থেকে কোন কিছু না খাওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। এবিষয়ে বাংলাদেশ পুলিশের সকল সেক্টরের সদস্যরা সতর্ক রয়েছ।সব জায়গায়ই নজরদারি রয়েছে তাদেরকে পেলে আটক করে থাকি। আপনাদের প্রতি আহ্বান এ ধরনের আলামত থাকলে কর্তব্যরত পুলিশদের জানাবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুর রহমান , এডিশনাল ডিআইজি বরকতউল্লাহ খান, অতিরিক্ত আইজিপি শামসুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার,এডিশনাল এসপি নাজমুল সাকিব খান, নাওজোড় থানার ওসি শাহাদাত হোসেন সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।
এর আগে অতিরিক্ত আইজিপি ড্রোনের মাধ্যমে যানজট নিরসনের কার্যক্রম উদ্বোধন করেন।
###13-06-2024
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.