
উখিয়া প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচার প্রচারণা এখন তুঙ্গে তারই ধারাবাহিকতায় ৪ জানুয়ারি বুধবার উখিয়া উপজেলা বি এন পি আয়োজিত ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরীর সমর্থনে উখিয়ার বাণিজ্যিক রাজধানী কোটবাজার দ:স্টেশনে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নেতা বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক যোগাযোগ-প্রতি মন্ত্রী কক্সবাজার জেলার সূর্য সন্তান সালাউদ্দিন আহমেদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ এর রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বি এন পি অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ টেকনাফ উপজেলা বি এন পি সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী তাঁতীদলের আহবায়ক ডাক্তার নাসিরউদ্দিন চৌধুরী এডভোকেট আব্দুল মান্নান বিএনপি নেতা মোক্তার আহাম্মদ টেকনাফ সদরের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া সহ কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক আকতার চৌধুরী
উক্তপথসভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুলতান মাহমুদ
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন আপনারা উখিয়া টেকনাফ বাসী ঐক্যবদ্ধ হয়ে যদি শাহজাহান চৌধুরীকে জয়যুক্ত করতে পারেন ওনাকে এমপি থেকে আরও উচ্চ পদমর্যদা নিয়ে যাওয়া হবে। তিনি
বলে স্বাধীনতা বিরোধী চক্র থেকে সতর্ক থাকবেন বিশেষ করে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন। শাহজাহান চৌধুরী আমার সম্মানিত বড়ভাই কক্সবাজার জেলা বি এন পি গত সতেরো বছরের কান্ডারী তিনি। আগামী ১২ ফেব্রুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে সবাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে শাহজাহান চৌধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এটা আমার এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রত্যাশা।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.