মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।
তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত জীবনের পথে উদ্বুদ্ধ করার প্রত্যয়ে কসবা উপজেলার তালতলা গ্রামে অনুষ্ঠিত হয়েছে “মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ”। অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সি.টি.এল)-এর উদ্যোগে আয়োজিত এ প্রীতি ম্যাচটি সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৪টায় তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ছামিউল ইসলাম।
শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ গোলাম সরোয়ার।
প্রধান আকর্ষণ ছিলেন কসবা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল কাদের, যিনি দীর্ঘদিন ধরে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সি.টি.এল)-এর সভাপতি মোঃ আসফাতুল হোসেন ভূঁইয়া এলমান। তাঁর সভাপতিত্বে উৎসবমুখর পরিবেশে খেলা উদ্বোধন করা হয়।
মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। পুরো মাঠজুড়ে ছিল উচ্ছ্বাস, আনন্দ ও ক্রীড়াসুলভ মনোভাবের বহিঃপ্রকাশ।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। খেলাধুলা ও সাহিত্যচর্চার মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই সি.টি.এল-এর মূল উদ্দেশ্য।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.