
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মাসব্যাপী কসবা কসমেটিক্স ও ফার্নিচার মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় আকছিনা পূর্বপাড়া, নয়নপুর-টু-কসবা রোডের পাশে অবস্থিত মেলা প্রাঙ্গণে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কসবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি ,ও মেলার উদ্বোধক এডভোকেট ফখরুল আহমেদ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ মোখলেছুর রহমান, কসবা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ বশির চৌধুরী, কসবা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আব্দুল হান্নান মাস্টার, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয়,
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম বাচ্চু, ক্রীড়া সম্পাদক এডভোকেট ইয়াকুব আলী আনসারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সজিব, পশ্চিম ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল্লাহ সাদু, মেলা আয়োজক কমিটির মোঃ সেলিম মিয়া, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের মোঃ এনামুল হক আপেল, শিমুল মিয়া, খন্দকার সাদ্দাম হোসেন, মোঃ জুয়েল মিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হারুন মিয়া, পশ্চিম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজাদ মিয়া, সদস্য সচিব আখের মিয়া, আক্তার হোসেন ও সম্রাট মিয়া প্রমুখ।
মেলায় রয়েছে শিশুদের বিনোদনের জন্য আকর্ষণীয় ঝুলঝুলা ও খেলার সামগ্রী, ঘর সাজানোর মানসম্মত কাঠের ফার্নিচার, নানারকম কসমেটিক্স, দেশীয় ও ফাস্টফুড আইটেমসহ ঘরোয়া নানা পণ্যের সমাহার। দর্শনার্থীদের পদচারণায় ইতিমধ্যে মেলাপ্রাঙ্গণে জমেছে উৎসবের আমেজ।
মেলাটি এক মাসব্যাপী চলবে, প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.