সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী, শেরপুর (প্রতিনিধি)
শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে একুশে পাঠচক্র আয়োজনে বৈঠকী বোশেখ উদযাপন করেছে আড়ম্বরপূর্ণ পরিবেশে। ১৪ এপ্রিল রবিবার সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী। পতাকা উত্তোলন শেষে প্রাণের বোশেখ উৎসবে সম্মিলিত কণ্ঠে 'এসো হে বৈশাখ এসো এসো' গানের মধ্যে দিয়ে শুরু হয় বোশেখের বৈঠকী উৎসব।সংস্কৃতিমান মানিক সাহার সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন কমরেড জাহিদুল ইসলাম জাহিদ,নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল,অবসরপ্রাপ্ত শিক্ষক, লেখক,সংস্কৃতিমান মুঞ্জুয়ারা বেগম।গান পরিবেশন করেন মনি গাঙ্গুলি,মোনালি সাহা,মীনাক্ষী সাহা,বৃন্দা সাহা,মিথিল সাহা ও কবিতা আবৃত্তি করেন একুশে দ্যুতি,চন্দ্রিকা দ্যুতি।
বৈঠকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক লাল মোহাম্মদ শাহজাহান,সাংবাদিক মুঞ্জুরুল ইসলাম,সাংবাদিক শাহাদত তালুকদার, সাংবাদিক পুলক রায় শিক্ষক শান্তি সাহা,শিক্ষক অরূপ দেবনাথ,শিক্ষক শঙ্করী প্রমুখ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.