
মোঃ আশরাফ ইকবাল পিকলু
কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।।
এক ৯ বৎসরের বাচ্চার মা মারা গিয়েছিল।
পরে তার বাবা আর একটা বিয়ে করল।
একদিন বাচ্চাটার বাবা তাকে জিজ্ঞেস
করল...
বাবা, বলতো তোমার
নতুন মা এবং পুরাতন মায়ের মধ্যে পার্থক্য কি?
বাচ্চাটি বলল, আমার
নতুন মা সত্যবাদী, আর পুরাতন মা মিথ্যাবাদী ছিল।
বাবা তার ছেলের
কথা শুনে চমকে গেল
এবং বলল কেন বাবা...?? তোমার যেই মা
তোমাকে জন্ম দিল সে মিথ্যা বাদী, আর যে কয়েক দিন হল আসলো সে সত্যবাদী হয়ে গেল?
বাচ্চাটি বলল... আমি যখন সারাদিন খুব দুষ্টামি
করতাম, তখন আমার মা আমাকে বলত তুই যদি এমন
দুষ্টামি করতে থাকিস তাহলে তোর খাওয়া
দাওয়া বন্ধ করে দিব।
তারপর সারাদিন যখন আমাকে খুজে না পেতো, তখন
সারা গ্রাম খুজে আমাকে ধরে এনে
নিজের পাশে বসিয়ে নিজ হাতে খায়িয়ে দিতো।
আর আমার নতুন মা বলে তুই যদি
এমন দুষ্টামি করিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব।
সত্যি সত্যি আজ তিন দিন যাবত
আমাকে কোন খাবার দেয়া হয় নি।
নিজের মায়ের মত মা, পৃথিবীতে
কেউ হতে পারে না।
.
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.