
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) নতুন ট্রাস্টি এবং বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বৃহত্তর ফরিদপুর বিভাগ) ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ইসলাম ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) তিনি রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন করেন। এসময় ইউনিভার্সিটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের একটি সুনামধন্য বিশ^বিদ্যালয় হিসেবে প্রতিষ্টা করতে আমরা এক সঙ্গে কাজ করে যাবো। ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ধারা অব্যাহত থাকবে। এসময় আরও বক্তব্য রাখেন এনবিআইইউ উপাচার্য বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. আজিবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মকসুদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হাসান ঈমাম সুইট। এসময় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.