মিরু হাসান, বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহীন ওরফে ভিপি শাহীনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে কয়েকজন সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভিপি শাহীন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজারে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, "চকরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে।"
ওসি আরও জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন ঘিরে ভিপি শাহীনের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। মঙ্গলবার তাকে বগুড়ার আদালতে সোপর্দ করা হবে। আদালতে উপস্থাপনের আগে তার বিরুদ্ধে থাকা সার্বিক মামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এর আগেও বগুড়ায় দায়ের হওয়া একাধিক সহিংসতা ও হত্যা মামলায় সাজেদুর রহমান শাহীনের নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.