
কক্সবাজার সদর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এবং একজন পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত সদর থানাধীন বাংলাবাজার ও কুরুলিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমি উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশ নেন।
অভিযান চলাকালে পুলিশ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে।
এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রাসেল (৪০), কামরুন্নাহার (৩২), শওকত আলম (৩০)।
এ মামলার অপর এক আসামি আলমগীর প্রকাশ আলম (৪২) বর্তমানে পলাতক রয়েছেন।
এ বিষয়ে ওসি ছমি উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কক্সবাজার সদর থানা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.