হাফিজুর রহমান (যশোর)প্রতিনিধি
কেশবপুর কপোতাক্ষ ক্লিনিকের ডাক্তার ফিরোজ কবির অপারেশন করার সময় আটক হয়েছেন।
তথ্য সূত্রে জানা যায়, ডাক্তার ফিরোজ কবির (ডি এম এফ) উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।
সাগরদাঁড়ি ইউনিয়ন স্যাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চাকরি করেন। কিন্তু তার কোন মেডিকেল সার্টিফিকেট না থাকায় বিভিন্ন বড় বড় অপেরেশন করতেন, আজ ০১-০২-২৫ রাত ১০ টার দিকে তার একটি অপারেশন করার কথা ছিলো। ঘটনাটি প্রশাসন জানতে পেরে তদন্ত করেন, তদন্ত বের হয়ে আসে তিনি কোন সার্জারি ডাক্তার না । ঢাকা থেকে ডি, এম এফ কোর্স করছেন। পরে পুলিশ কপোতাক্ষ ক্লিনিকে এসে অপারেশন থিয়েটারে ডাক্তার ফিরোজ কবিরকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রসাশন ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.