রহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
আরএমপি পুলিশ লাইন্স মাঠে কমিশনার কাপ ফুটবল, ভলিবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর উদ্যোগে আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে কমিশনার কাপ ফুটবল, ভলিবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ বিভিন্ন দলে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পাশাপাশি সুস্থ্য থাকার জন্য নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করতে হবে। বাংলাদেশ পুলিশের ফুটবল,ভলিবল, হ্যান্ডবল ও ক্রিকেট টিম জাতীয় পর্যায়ে অনেক ভালো খেলছে। বাংলাদেশ পুলিশের খেলাধুলার একটা সোনালী অতীত রয়েছে, আমি মনে করি সেটা আবার ফিরে এসেছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের খেলোয়াড়বৃন্দ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.