
মোঃ জামশেদ মিয়া ক্রাইম রিপোর্টার:
কসবা নতুন বাজারে সংগঠন এর প্রধান কার্যালয় থেকে র্যালীটি পৌর শহরে প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করেন। বিশাল এই র্যালী শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের নিজ কার্যালয় নতুন বাজারে এক আলোচনা সভায় যোগদেন সংগঠন এর নেতাকর্মীরা। সংগঠন এর কসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট মোখলেছুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সংগঠন এর কসবা উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠন এর কসবা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি
সার্জেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম,সহ সভাপতি সার্জেন্ট বিল্লাল হোসেন, সহ সভাপতি সার্জেন্ট আলমগীর পারভেজসহ সকল ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপজেলা কমিটির সদস্য বৃন্দ ও অন্যান্য সদস্যরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠন দলীয় যুগ্ম সাধারণ সম্পাদক কসবা উপজেলা শাখার সার্জেন্ট
মোঃ দেলোয়ার হোসেন। সার্জেন্ট আব্দুর রউফ মোল্লা,সভাপতি,মূলগ্রাম ইউনিয়ন শাখা। সার্জেন্ট মোঃ শাহজালাল,সভাপতি,বাদৈর ইউনিয়ন শাখা।
সার্জেন্ট বিল্লাল হোসেন,সাধারণ সম্পাদক মেহারী ইউনিয়ন শাখা।কর্পোরাল জমশিদ আলম খাঁন
সভাপতি, খাড়েরা ইউনিয়ন শাখার।
কর্পোরাল গোলাম জিলানী,সভাপতি, কুটি ইউনিয়ন শাখা। সার্জেন্ট মোঃ আব্দুল আলীম সভাপতি,কাইমপুর ইউনিয়ন শাখা। সার্জেন্ট মোঃ বাচ্চু মিয়া, সভাপতি,বায়েক ইউনিয়ন শাখা।
সার্জেন্ট মোঃ আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক,
বিনাউটি ইউনিয়ন শাখা। কর্পোরাল টিপু সুলতান সেন্টু,সাংগঠনিক সম্পাদক-২,কসবা উপজেলা শাখা।সার্জেন্ট মোঃ আব্দুর রউফ
সভাপতি, কসবা পশ্চিম ইউনিয়ন শাখা। আলোচনা সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থা কসবা উপজেলা শাখার সকল নেতৃবৃন্দরা মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরিশেষে তোবারক বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.