
মোঃ শরীফুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রেনে কাটা পড়ে রুক্কু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি কসবা পৌর এলাকার আকাবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৮ জুন) কসবা উপজেলার তারাপুর রেললাইনের একটি অংশ অতিক্রম করার সময় দ্রুতগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানান, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রুক্কু মিয়ার স্বজনরা এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
মোঃ শরীফুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। তারিখ- ০৮.০৬.২০২৬ইং
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.