মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
কসবা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে এসআই ফারুক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পেট্রোবাংলা টাওয়ারের পশ্চিম পাশে হরিপুর গ্রামের শহীদ মিয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন-মজনু মিয়া, পিতা: তারু মিয়া, গ্রাম: সাগরতলা এবং আবুল হাশেম পিতা: আলমাস, সাং- কৈখলা, এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন কসবা থানার ওসি আব্দুল কাদের।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.