জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক চৌমুহনী মোহন সরদার মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে ইউসিবি ব্যাংকের বায়েক শাখার শুভ উদ্বোধন করা হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় চট্টগ্রাম ফটিকছড়ি দরবারের আলিয়া গাউছিয়া নাছের ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীল আওলাদে রাসুল পীরে কামেল হাফেজ ক্বারী মাওলানা সৈয়দ সাইফুল ইসলাম আল হাসানী ওয়াল হোসাইনী মাদ্রাজিল্লোহুল আলিয়া। নিজে একাউন্ট খোলে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এই শুভ উদ্বোধন করেন।
এসময় এজেন্ট ব্যাংকিং বায়েক শাখার চেয়ারম্যান আবুল হাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কসবা ব্রাঞ্চের ম্যানেজার আব্দুল্লাহ আল- জুনায়েদ। বায়েক ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের জোনাল ম্যানেজার রাসেল মাহমুদ। এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এরিয়া ম্যানেজার মোঃ সোলেমান ভূইয়া। বায়েক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে প্রায় ৭০ জন গ্ৰাহক একাউন্ট খোলেন।।
উল্লেখ্য: এই এজেন্ট ব্যাংকের ব্যাবস্থাপনা ও পরিচালনায় রয়েছেন শরিফ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ শরিফ হোসাইন।
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া , তারিখ- ১৯.০২.২০২৫ইং
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.