মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
গতকাল সোমবার (৯ডিসেম্বর) আনন্দঘন পরিবেশে কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস এবং উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আন্ষ্ঠুানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, র্যালী, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাররিয়ার মুক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বত্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা ও উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ হূমায়ূন কবির। দিবসগুলোর তাৎপর্য দিয়ে আলোচনা করেন; কসবা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ তসলিম মিয়া, উপজেলা জামায়েত ইসলামী আমির অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক পীরজাদা হযরত মাওলানা শিবলী নোমানী, কসবা প্রেসকাব সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের স্বপন, কসবা থানার সেকেন্ড অফিসার মোঃ মুজিবুর রহমান, উপজেলা তথ্য কর্মকর্তা সুমা আক্তার ও উপজেলা বৈসম্যবিরোধী ছাত্রনেতা মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর মিয়া, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক নেপাল চন্দ্র সাহা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ০৯/১২/২০২৪ইঙ
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.