
জেলা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান এর সাথে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ও ভিশন বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে এলাকার জন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মোক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি কাজী মোঃ আজহারুল ইসলাম, অফিসার ইনর্চাজ কসবা থানা মোঃ রাজু আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, খাড়েরা ইউপি চেয়ারম্যন মোঃ মনিরুজামান মনির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ শহিদুল্লাহ ও কসবা প্রেসকাব সভাপতি মোঃ সোলেমান খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধক্ষ্য মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সনজিব সরকার। অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল হান্নান এবং পবিত্র গীতা পাঠ করেন সাংবাদিক নেপাল চন্দ্র সাহা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, সরকারের মিশন-ভিশন বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। তিনি বলেন, মানুষ যাতে ঘরে বসে সেবা পেতে পারে সে লক্ষে কাজ করতে হবে। তিনি বলেন, খেলাধুলা চর্চা বৃদ্ধি করতে হবে এবং সাংস্কৃতিক অঙ্গনকে জার্গ্রত করতে হবে। তিনি আরো বলেন, মাদক বিরোধী গণ সচেতনতা গড়ে তোলতে হবে এবং ইভটিজিং ও বাল্য বিবাহ রোধ কল্পে সকলকে একসাথে কাজ করতে হবে।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এনআইএলজি আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন এবং সহকারী কমিশনার (ভূমি) অফিস ও কসবা থানা কার্যালয় পরিদশন করেন। তাছাড়া কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মোঃ শরীফুল ইসলাম, জেলা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, তারিখ- ০৬/০২/২০২৪ইং
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.