জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
গতকাল মঙ্গলবার বিকাল ৫:০০ টায় কসবা পৌরসভার দক্ষিণ কসবা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে এক ইয়াবা সেবনকারী মাদকাসক্ত ব্যক্তিকে আটক করা হয়। তার দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম।
এসময় স্থানীয় লোকজনকে মাদকের কুফল এবং এর বিরুদ্ধে সোচ্ছার হওয়ার জন্য অনুরোধ করা হয়।
আসুন মাদককে না বলি। মাদকমুক্ত সমাজ ও জীবন গড়ি।
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া, তারিখ- ০১.০৭.২০২৫
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.