
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিথি ব্রাহ্মণবাড়িয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কসবা উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও পৌরসভার নেতাকর্মীরা মিলাদ মাহফিলে অংশ গ্রহণ করেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) আয়োজিত এ দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মুশফিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শই আমাদের রাজনীতির প্রেরণা।” এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.