শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রিফাত মিয়া (১৮) নামে এক যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে দুইজন অজ্ঞাতপরিচয় যুবক মোটরসাইকেলে করে তাকে নিয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজ রিফাত মিয়া কসবা উপজেলার কায়েমপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মাহবুব মিয়া। ঘটনার সময় রিফাতের গায়ে ছিল লাল রঙ্গের ১০ নম্বর জার্সি। পরিবারের সদস্যরা জানান, অজ্ঞাত দুই যুবক রিফাতকে বাড়ির কাছ থেকে মোটরসাইকেলে করে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। রিফাতের সন্ধান না পেয়ে তার পরিবার এখন চরম উদ্বেগে দিন কাটাচ্ছে। কেউ যদি রিফাতের সন্ধান পান, তবে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে—
📞 মোবাইল: ০১৮১২৬৬২৫২১ / ০১৮১৯১২৭২৪৯,
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.