মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শিমরাইল গ্রামের মধ্যপাড়া পুরাতন বাজারে নতুন ভবনের রাস্তা নির্মাণ সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাস্তা নির্মাণ নিয়ে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তির ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আনোয়ার হোসেন (৪৫), পিতা: মৃত আ. হাকিম, এবং ফয়সাল (২২), পিতা: মুজিবুর রহমান। উভয় আসামি ঘটনার পর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. ভোর আনুমানিক ৫:৩০ মিনিটে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নীলাদ্রি লেক এলাকা থেকে তাদের গ্রেফতার করে। বর্তমানে গ্রেফতারকৃত দুই আসামি পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের কসবা থানায় নিয়ে আসা হবে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.