মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে আজ ১৩ই ফেব্রুয়ারি ভোর তিনটায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়,এস আই ফারুক হোসেন ও এসআই মাসুদ সরকার সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মাদক ব্যবসায়িক জসিম, রমজান, রানা, ভারত থেকে ১৩০ কেজি গাঁজা পাচার করে। কসবা থানা পুলিশের সন্ধান পেয়ে ১৩০ কেজি গাঁজার বস্তা ফালিয়ে আসামি দৌড়ে পালিয়ে যান।
কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের জানান, মাদক ব্যবসায়ীদের মধ্যে জসিম এবং রমজান একই মায়ের সন্তান রানা সহ মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে এবং এই মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ১৩.০২.২০২৫ইং
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.