জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
পবিত্র রমজান উপলক্ষে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ল্েয গতকাল রবিবার (২ মার্চ) কসবা উপজেলা পরিষদ সংলগ্ন বিআরডিবি অফিস চত্বরে ৫৫৯ ফ্যামিলি কাডধারীর মাঝে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও কসবা পৌর প্রশাসক মোঃ ছামিউল ইসলাম এর নির্দেশে ও সার্বিক তত্ববধানে টিসিবির ডিলার মেসার্স মামুন স্টোর এর মাধ্যমে উপকারভোগী প্রতি কাডধারীর মাঝে প্রতি কেজি ৬০ টাকা হিসেবে ২
কেজি মসুর ডাল, প্রতি লিটার ১০০ টাকা হিসেবে ২ লিটার সয়াবিন তৈল, প্রতি কেজি ৭০ টাকা হিসেবে ১ কেজি চিনি এবং প্রতি কেজি ৩০ টাকা হিসেবে ৫ কেজি চাল নির্ধারিত ৫৪০ টাকা মূল্যে বিক্রি করা হয়।
টিসিবির পণ্য বিক্রি অনুষ্ঠানে ট্যাগ অফিসার সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল, পৌরসভার কর্মচারী সেনেটারী ইন্সপেক্টর তাহেরা আক্তার, কর আদায়কারী মোঃ মাহবুবুর রহমান, সহাকরী কর আদায়কারী মোঃ মেহেদী হাসান হান্নান সহপুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ০২/০৩/২০২৫ইং
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.