মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কোল্লাপাথর–নয়নপুর সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। কোল্লাপাথর শহীদ সমাধীস্থলের ০ কিলোমিটার পয়েন্ট থেকে শুরু করে পুরো সড়কই এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, সড়কটির পাশে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ ভেঙে ধসে যায়। ফলে খানাখন্দে ভরা এই সড়কে যান চলাচল দারুণভাবে ব্যাহত হচ্ছে। তাদের আশঙ্কা “বৃষ্টি বাড়লে কোন সময় পুরো সড়কটাই ধসে পড়ে চলাচল বন্ধ হয়ে যেতে পারে। কোল্লাপাথর-নয়নপুর এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চলাচল করেন। সড়কটি ভেঙে যাওয়ায় তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির দিনে পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। স্থানীয় বাসিন্দারা জানান “আমাদের অনেকবার অভিযোগ করা হলেও এখনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত প্রয়োজনীয় মেরামত কাজ না হলে আরও বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হবে। এ বিষয়ে এলাকাবাসীর দ্রুত উদ্যোগ ও স্থায়ী সমাধানের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.