মোঃ শরিফুল ইসলাম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও বি-বাড়ীয়া:৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন,২৮ অক্টোবরের নৃশংসতার ঠেকাতে না পারার জন্য তৎকালীন স্বররাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দায় এড়াতে পারেনা। বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে ষড়যন্ত্রের কারণ উদঘাটন করতে হবে।
তিনি আজ বিকাল ৪.৩০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলার উদ্যোগে ২৮ অক্টোবরের খুনীদের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি গোলাম সারওয়ারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কসবা পৌরসভা জামায়াতের আমীর হারুন অর রশিদ, উপজেলা নায়েবে আমীর শিবলী নোমানী, সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, পৌর সেক্রেটারি নুর মাজিদুল ইসলাম প্রমুখ।
আতাউর রহমান সরকার বলেন, ২৮ অক্টোবরের খুনীদের অবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ মিছিল কসবা কদমতলী থেকে শুরু হয়ে কসবা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কসবা টেম্পুস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.