জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা বিজনা নদীর উপর নির্মিত সেতুতে ফুলঝাড়ু বিক্রেতার ভ্যানগাড়ির সাথে ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোঃ জাবালে নূর, সে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে ও প্রবাস ফেরত এক যুবক । প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত যুবকটি কসবা নতুন বাজার থেকে পুরাতন বাজার যাওয়ার পথে বিজনা নদীর সেতুতে ফুলঝাড়ু বিক্রেতার একটি ভ্যানগাড়ির সাথে প্রচন্ড গতিতে ধাক্কা খেয়ে তাৎক্ষণিক রাস্তায় লুটিয়ে পরলে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই । কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ও কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহিনুর সুলতানা বলেন, নিহত যুবকটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, জাবালে নুর নামে এক যুবক মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে ও এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ১৩.০২.২০২৫ইং
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.