ঝালকাঠি প্রতিনিধি
”দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ রোববার (১ নভেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমুখ।
অনুষ্ঠান শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ জন যুবকের মাঝে মোট ৮ লাখ টাকার যুব ঋণের চেক, সনদপত্র এবং গাছের চারা বিতরণ করা হয়।
মো. আমিনুল ইসলাম
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১১১১২৪২২
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.