সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের বাঙ্গুরী এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে এ ঘটনায় আল মামুন(৪১) ও সুমন সরকার(৩৮) নামের দুইজন গুরতর আহত এবং অপর একজন আবুল কালামসহ তিনজন আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আবুল কালামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠালেও আল মামুন ও সুমন সরকারের মাথায় গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদিদ্দন আহম্মেদ মেডিকেল কলেজে রেফার্ড করেন। বাদী মামলাসুত্রে জানা যায় উপজেলার বাঙ্গুরী এলাকায় প্রতিবেশীর সাথে বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে প্রতিবেশী সাইদুর রহমানের নেতৃত্বে সামিউল ইসলাম(৩০), শাহনাজ বেগমসহ আরও সাত-আট জনের একটি সংঘবদ্ধ দল বিকেলে অতর্কিত ভাবে আবুল কালামের নিজ বাড়িতে বাশের লাঠি ,লোহার রড ও বাটামসহ দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এসময় বিবাদীদের আক্রমনে আবুল কালামের দুই ছেলে আল মামুনের মাথা ফেটে যায় ও সমুন ফিরাতে গেলে আক্রমনকারীরা সুমন সরকারকেও বাশ ও লোহার রড দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেয়। এছাড়াও তাদের এলোপাথারী মারপিটে বৃদ্ধ আবুল কালামও আহত হয়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষরা আলমামুন ও সুমন মারা গেছে ভেবে দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহাম্মদ মেডিকেল কলেজে প্রেরন করেন। এঘটনায় গুরুতর আহতদের পিতা আবুল কালাম বাদী হয়ে শনিবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কালিয়াকৈর থানায় অফিসার্স আনচার্জ জানায় মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরির্শন ও ঘটনা তদন্ত সাপেক্ষে দুষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনার তিনদিন পার হলেও পুলিশ অজ্ঞাত কারনে আসামীদের আইনের আওতায় আনতে পারেনি। আসামীদের গ্রেফতার না করায় এনিয়ে এলাকার জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.