নিজস্ব প্রতিনি ঃ
গাজীপুরের কালিয়াকৈরে গতকাল শুক্রবার দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার লতিফপুর এলাকায় কালিয়াকৈর মডেল প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আজকের দর্পন পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি আফসার খান বিপুলের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট ব্যবসায়ী নূরে আলম সিদ্দিকী। কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন, সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আহসানুুল হাবিব শেখর ও মোশারফ সিকদার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- প্রেক্লাবের যুগ্মসাধারন সম্পাদক সাগর আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ফজলুর হক, কোষাদক্ষ মফিজুল ইসলাম রায়হান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন লিটন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, সদস্য মজনু আহম্মেদ জীবনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক, মাদ্রাসার ইমাম, মাদ্রাসার খুদে শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন। আলোচনা সভা শেষে কেক টেকে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এছাড়াও এ উপলক্ষ্যে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.