
সরকার মাজহারুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধ
গাজীপুরের কালিয়াকৈরে জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক সিদ্দিকীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে কালিয়াকৈর উপজেলা ও পৌর নাগরিক সমাজ। মিছিলে অংশ গ্রহনকারীরা বলেন গাজীপুর-১ আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনে বিরোধিতার কারণে এ মিছিল করেছেন তারা।
বুধবার সকালে নির্বাচন কমিশনে গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের সীমানা নির্ধারণ নিয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে স্থানীয়রা দাবি জানায় যাতে গাজীপুর-১ আসনটি কালিয়াকৈর উপজেলা ও পৌর এলাকা নিয়ে গঠিত হয়। তবে সে সময় জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক সিদ্দিকীর একজন আইনজীবী এর বিরোধিতা করেন। তার আইনজীবী বলেন, তারা শুধুমাত্র কালিয়াকৈর নিয়ে একটি স্বতন্ত্র সংসদীয় আসন তারা চান না। এ ঘটনায় এলাকাবাসী ও নেতাকর্মীদের মাঝে আলোচনা সমালোচনা হতে থাকে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান গাজীপুর-১ আসনটি শুধুমাত্র কালিয়াকৈর উপজেলা ও পৌর এলাকা নিয়ে গঠন করার দাবি জানান। মজিবুর রহমানের আইনজীবী শুনানিতে বলেন, যেহেতু কাপাসিয়া, কালিগঞ্জ একটি উপজেলা নিয়ে একেকটি সংসদীয় আসন গঠিত। তিনি কালিয়াকৈরেও উপজেলা ও পৌর নিয়ে একটি আসনের সীমা নির্ধারণ চান। সংসদীয় আসন নিয়ে দ্বি-মতের কারণে বুধবার বিকালে কালিয়াকৈর উপজেলা ও পৌর এলাকায় নাগরিগ সমাজ মিছিল বের করে। মিছিলে অংশ নেয়া মানুষ বিভিন্ন স্লোগান দেয় ও তাদের ক্ষোভ প্রকাশ করেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.