
সরকার মাজহারুল ইসলাম ( গাজীপুর জেলা )প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে আটশত কৃষকদের মাঝে মঙ্গলবার (২৮ অক্টোবর )সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জনাব জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহমেদ।
২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি সম্প্রসারণ সহায়তার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা সাত শত কৃষকের মাঝে প্রত্যেককে এক কেজি সরিষা ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এম ও পি সার প্রদান করেন প্রধান অতিথি কাওছার আহমেদ।
এছাড়াও ৪০ জন কৃষককে ২০ কেজি করে গমের বীজ, ১০ কেজি ডিএপি ১০কেজি এম ও পি সার ও ৫ কেজি করে মুগ ডাল বীজসহ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার প্রদান করেন
এছাড়া অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবিহা সুলতানা, উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম,উপ-সহকারী কৃষি ও বীজ সংরক্ষক সাহাজউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার সহ অন্যান্যরা।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.