
সরকার মাজহারুল ইসলাম,গাজীপুর জেলা প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে (বৃহস্পতবিার ৩০ অক্টোবর ) ছাগল, খাদ্য, টিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ বভিাগ তার কার্যালয়ের সামনে এসব বিতরণরে আয়োজন করেন। উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর জানা গেছে, উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজনে বিতরণ অনুষ্ঠানরে প্রধান অতথি হিসিবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। প্রধান অতিথি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫৪জন সুফলভোগীদের মাঝে ৩০৮টি ছাগল বিতরণ করনে। এর মধ্যে প্রতি পরিবারের মাঝে ২টি করে ছাগল, ২৫ কেজি খাদ্য, ২ ফাইল টিন ও চারটি সিমেন্টের খুটি, ৫টি ফ্লোরম্যাট বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা ভেটেরিনারী কর্মকর্তা ডা. মামুনুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.