
সরকার মাজাহারুল ইসলাম ,গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মধ্যপাড়া গ্রামে সিরিয়াল করে গোয়ালঘর থেকে ২টি কৃষক পরিবার থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সিসি টিভিতে ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা মিলল ৩.৩৯ মিনিটে মাত্র ১ মিনিট ৪৫ সেকেন্ট মধ্যপাড়া গ্রামের সমেজ উদ্দিন গোয়ালঘর থেকে একটি বকনা একটি গাড়ি গাই গরু চুরি করার ঘটনা ঘটে। ভূক্তভোগী সমেজ উদ্দিন একজন পঙ্গু মানুষ তার উর্পাজন করার মতো কেউ নেই নিদারুন কষ্টের মধ্যে কোন রকমে দিন যাপন করে আসছে । তার শেষ সম্ভল টুকু চুরে নিয়ে গেছে। গরু চুরির খবর শোনে আশে পাশের লোকজন উপস্থিত হলে তাদের মধ্যে আলী আজম খান এর সাথে কথা বলে জানা যায় বেশ কিছুদিন যাবৎ গরু চুরির সিরিয়া ঘটনা ঘটছে সে ইতিমধ্যে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে বিষয় অবহিত এবং আইনি সহায়তা চান । একই গ্রামের অপর ভুক্তভোগী মোঃ নাসির উদ্দিনের গোয়ালঘর থেকে দুর্বৃত্তরা একটি ষাঁড় ও গাভীন গাই গরু চুরি করে নিয়ে যায় । তাদের ধারণা কাবাট গাড়িতে তুলে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। নাসির উদ্দিন মিয়া জানান, রাতে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালে খড় নিয়ে গরুকে দিতে গেলে তার চোখে পড়ে গোয়ালে গরু নেই। ৬নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য তাহামিনা আক্তার জানান বিগত বিশ বছরের মধ্যে এই গ্রামে প্রথম সিরিয়ালি গরু চুরির ঘটনা ঘটছে যা খুবই কষ্টদায়ক।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.