নিজস্ব প্রতিনিধ ঃ
গাজীপুরের কালিয়াকৈরে গ্রাম পুলিশের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন গাজীপুর-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট ব্যবসায়ী নূরে আলম সিদ্দিকী। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চন্দ্রা এলাকায় লাসানিয়া রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় শতাধিক গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি হিসেবে গাজীপুর-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি। পরে মধ্যাহ্ন ভোজন শেষে গ্রাম পুলিশদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.